এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে! তারপর কি হল ওই বিজেপি নেতার? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 December 2017

এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে! তারপর কি হল ওই বিজেপি নেতার?




এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে। তৃণমূল না করলে ঘর ছারা থাকতে হবে। এই হুমকি দিয়ে বিজেপির এক যুব নেতাকে ঘর ছাড়া করে দেবার অভিযোগ উঠল তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার দেশবন্ধু পল্লিতে

আক্রান্ত ওই বিজেপি নেতার নাম বৈদিকপার্থ নারায়ন ভট্টাচার্য তিনি হুগলি লোকসভা কেন্দ্রের যুবমোর্চার সাধারন সম্পাদক ঘটনার দিন দুষ্কৃতীরা লাঠি, বন্দুক নিয়ে বিজেপির ওই যুবনেতাকে তাড়া করে বলে অভিযোগ।

দুষ্কৃতীদের তাড়া খেয়ে পরিস্তিতি জটিল বুঝে বিজেপির ওই যুব নেতা বাড়ি থেকে পালিয়ে যায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার কোনও খবর পাওয়া যায়নি
এলাকা সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক ধরেই ওই যুব নেতার বাড়ির জমি জায়গা সংক্রান্ত একটি বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘোট পাকাচ্ছিল। সেই বিষয়টি নিয়ে চুঁচুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন ওই যুব নেতা

এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীরা ওই যুবনেতার উপর চাপ সৃষ্টি করতে থাকে যাতে বিজেপির ওই যুবনেতা তৃণমূলে যোগদান করেন। এই দাবী না মানায় বিজেপির ওই যুবনেতার উপর হামলা চালান হয় বলে অভিযোগ গোটা ঘটনাটি নিয়ে চুঁচুড়া থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর

শুক্রবার এই খবর পেয়ে বিজেপির জেলা নেতৃত্ব ওই যুবনেতার বাড়িতে যান সেই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির হুগলি লোকসভা কেন্দ্রের সভাপতি সুবির নাগ, জেলা বিজেপি সম্পাদক সুরেশ সাউ, মন্ডল সভাপতি সম্ভুনাথ সিংহ, হুগলি মন্ডল সভাপতি বাপন হাজরা

No comments:

Post a Comment

Post Top Ad