কাঠ কুড়োতে গিয়ে বাইসনের হামলায় জখম হল এক মহিলা। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহিলার নাম আয়েশা খাতুন।বাড়ি মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়ার আলেফ পাড়া এলাকায়।জানা যায়,প্রতিদিনের মত সোমবার সকালে ওই মহিলা জ্বালানি কাঠ আনতে মূর্তির জঙ্গলে যায়।বিকেলে কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে জঙ্গলের ভিতরে একটি বাইসন ওই মহিলাকে আহত করে পালিয়ে যায়।কোনোক্রমে ওই মহিলা জঙ্গলের বাইরে আসলে স্থানীয় জনগণ তাকে প্রথমে চালসার মঙ্গলবাড়ী ব্লক গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।সেখান থেকে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Post Top Ad
Tuesday, 19 December 2017
কাঠ কুড়োতে গিয়ে বাইসনের হামলায় জখম মহিলা
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment