ভদ্রেশ্বরে চেয়ারম্যান খুনের ঘটনায় নয়া মোড়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 December 2017

ভদ্রেশ্বরে চেয়ারম্যান খুনের ঘটনায় নয়া মোড়!


কলকাতা ডেক্স, ২ ডিসেম্বর : ভদ্রেশ্বরের চেয়ারম্যান খুনের ঘটনায় নয়া মোড়। ঘটনার দিন ভদ্রেশ্বরের চেয়াম্যানকে খুনের পর দুষ্কৃতীরা ২টি স্কুটিতে চেপে মানকুন্ডু হয়ে সিঙ্গুরে চলে যায়। সেখানে নোয়াপাড়ার একটি কলাবাগানে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি মাটিতে পুতে দেয়। আর স্কুটি ২টি বিদ্যুৎপল্লিতে একটি বাড়িতে রেখে দুষ্কৃতী দলটি বর্ধমানে চলে যায়। সেখান থেকে মোঘলসড়াই হয়ে বারাণসীতে একটি লজে ওঠে। পুলিশি তদন্তে অন্তত এমনটাই দাবী। শনিবার একটি সাংবাদিক বৈঠকে চন্দননগরের পুলিশ কমিশনার অজয় কুমার বলেন, খুনের ঘটনার দিন দুটি স্কুটি ব্যবহার করা হয়েছিল। ৫টা ওয়ান সাটার বন্দুক ও একটি ৭এমএম পিস্তল ব্যবহার করা হয়েছিল। এই ঘটনায় ২টো ব্যবহার করা গুলি উদ্ধার হয়েছে। মোট ১২টা গুলি উদ্ধার হয়েছে। এই খুনের ঘটনায় ব্যবহৃত জিনিষ পত্র উদ্ধারের চেষ্টা চলছে। মূল অভিযুক্ত রাজু সাউ এখন ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন অনেক কিছু বিষয় জানার বাকি রয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad