ট্রেনে হামলার শিকার দুই বিজেপি মোর্চা নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 December 2017

ট্রেনে হামলার শিকার দুই বিজেপি মোর্চা নেতা



নদিয়ার কল্যাণী ও মদনপুর স্টেশনের মাঝে ট্রেনের ভিতর দুষ্কৃতি হামলার শিকার বিজেপির কৃষক মোর্চার দুই নেতা।অভিযোগ,রবিবার কল্যাণীতে দলীয় কাজে গিয়েছিলেন বিজেপির কৃষক মোর্চার নদীয়া জেলা সভাপতি অসিত প্রামানিক,সাথে ছিলেন রাজু প্রামানিক সহ বেশ কিছু দলীয় কর্মী।অভিযোগ, ফেরার পথে কল্যাণী স্টেশনে যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বিজেপির ওই নেতা কর্মীরা তখন হঠাৎই তাদের ওপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী।অভিযোগ,ট্রেনে উঠে পড়ার পর ট্রেনের মধ্যেও হামলা চালায় তারা।পরে ট্রেনের যাত্রীদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিজেপির কৃষক মোর্চার জেলা সভাপতি অসিত প্রামানিক ও রাজু গুপ্ত রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি।ঘটনায় রানাঘাট জিআরপি এর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad