নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা: ফুটবল খেলাকে কেন্দ্র করে বচসা। তারপর এক এক মহিলাকে শ্লীলতাহানি ও বেধড়ক মারধোর করার অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হোসেনপুর এলাকায়। আক্রান্ত মহিলা সেলিমা বিবির অভিযোগ , তার ছেলে পাড়ার মাঠে ফুটবল খেলতে গিয়ে ছিল। সেখানে খেলা নিয়ে কয়েকজনের সাথে বচসা বাঁধে । প্রথম পর্যায়ে স্থানীয়রা মিটিয়ে দিলে পরে স্থানীয় পাঁচ যুবক বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধোর করে এবং বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। মহিলার কাকা শ্বশুর ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে নিয়ে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার সকালে আক্রান্ত মহিলা দোষীদের শাস্তির দাবি নিয়ে দেগঙ্গা থানায় অভিযোগ করেন। তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment