চাঁদনী: বড়দিনের ছুটির তালিকায় জুড়েছিল শনি ও রবিবার। সব মিলিয়ে মোট ৩ দিনের ছুটিতে যে তিনগুণ ভিড় যে জমবে সে আশায় ছিলেন দিঘার ব্যবসায়ীরা। আর বড়দিনের সকালে জনসমুদ্র বেলাভূমি। পাশাপাশি, এবার বড়দিনে সৈকতে বাড়তি পাওনা হিসেবে যুক্ত হয়েছে বিচ ফেস্টিভাল।
ঘুরতে যাওয়ার তালিকায় বাঙালির প্রিয় স্থান দিঘা। সেই সঙ্গে তালিকায় জুড়েছে তাজপুর, মন্দারমণি ও শংকরপুর। এর কোনও ব্যতিক্রম ঘটেনি এবারও। বিচ ফেস্টিভালকে ঘিরে অনেক আগেই সেজে উঠেছিল সৈকতনগরী। পর্যটকদের ভিড়ও ছিল বেশ।সেই ভিড় এক ধাক্কায় বেড়ে গেছে আজ সকালের পর একই কথা হোটেল ব্যবসায়ী মুখেও। পর্যটকদের স্বাগত জানাতে নানা রঙের আলোকমালা ও বড়দিন উপলক্ষ্যে সান্টাক্লজ ও ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে হোটেলগুলি। হোটেল ছাড়াও রাজকীয় সুইস টেন্টেও রয়েছে রাত্রিবাসের সুযোগ।
ভিড়ের কথা মাথায় রেখে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দিঘা সহ বাকি ৩ সৈকতে। পর্যটকরা যাতে নিরাপদে স্নান করতে পারেন ও কোনও বিপদ না হয় তার জন্য নজরদারিতে থাকবেন নুলিয়ারা। ইতিমধ্যেই দিঘাতে মোতায়েন করা হয়েছে ৫ মহিলা সহ ২৪জন নুলিয়া। মোতায়েন রাখা হয়েছে সাদা পোশাকের পুলিশ। থাকবে মহিলা পুলিশও।আর সঙ্গে উপরি পাওনা হট এয়ার বেলুন ও হেলিকপ্টার সার্ভিস যাতে করে সমুদ্র ঝাউবন এর মনোরম দৃশ্য আকাশ পথ থেকে অনুভব করার ব্যবস্থা।
আর প্রচুর পর্যটক পিকনিক বেড়ানো ট্রয়ট্রেন অমরাবতী পার্ক এ রোপ ওযে বাড়তি আকৃস্ট করবে পর্যটক দের।

No comments:
Post a Comment