যতদিন যাচ্ছে শীতের আমেজ বেড়েই চলেছে। সামনেই বড়দিন। মঙ্গলবারের পর বুধবারও কুয়াশার চাদরে মোড়া গোটা রাজ্য। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রী সেলসিয়াস।
এছাড়াও অন্যান্য জেলার রায়না, মেমারী, আউশগ্রাম সব জায়গাতেই কোথাও হালকা তো কোথাও আবার ঘন কুয়াশা। ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে। ২ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গাড়ি গুলি চলছে ধীর গতিতে। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। কুয়াশার পাশাপাশি তাপমাত্রাও বেশ খানিকটা কমে গেছে। ফলে কার্যত বলা যায় ধীরে হলেও শীত পড়ছে।

No comments:
Post a Comment