গাইঘাটায় বাইকে বাসের ধাক্কায় মৃত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

গাইঘাটায় বাইকে বাসের ধাক্কায় মৃত ২





উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা গোপালপুর এলাকায় বৃহস্পতিবার রাতে মর্মান্তিক  পথ দুর্ঘটনায় মৃত ২। চাঁদপাড়া থেকে রাতে বাইকে করে দেবাশিষ গাইন (২৯) তাপস দাস (২৯) দইজনেই হাবড়া পায়রাগাছি বাড়িতে ফিরছিল। হঠাৎ বাইকের পেছনে বাংলাদেশি যাত্রীবাহী বাস ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসে সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে যায় সেখানেই প্রথমে মৃত্যু হয় দেবাশিষ। তাপসের অবস্থা অবনতি হওয়া বারাসাত হাসপাতালের নিয়ে যাওয়ার পথে মৃতু হয়।
পুলিশ সুত্রে খরব, দুইজনের বাড়ি হাবড়া থানার পায়রাগাছি এলাকায় নাম দেবাশীষ গাইন ও তাপস দাস।  দুইজন বাইক আরহীর কারো মাথায় হেলমেট ছিলনা বলে স্থানীয় সুত্রে খবর।  বাসটিকে গাইঘাটা থানা
আটক করেছে।  মৃত দুই বাইক আরহী মদ্যপ অবস্থায় ছিল কিনা তদন্ত করে দেখছে পুলিশ।  এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দেহ ময়নাতদন্ত করার জন্য বারাসাত পাঠানো হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad