ফুচকা খেতে গিয়ে লড়ির চাকায় পিষ্ট নাবালিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 December 2017

ফুচকা খেতে গিয়ে লড়ির চাকায় পিষ্ট নাবালিকা


মায়ের সঙ্গে ফুচকা খেতে গিয়ে পিষ্ট এক কিশোরী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।মৃত স্কুল ছাত্রীর নাম সৌমিলি দাস(১২)।পুলিশ সূত্রে খবর,রানাঘাট থানার পান্থ পাড়ার বাসিন্দা সৌমিলি শনিবার রাতে প্রাইভেট টিউশন শেষে মা সুমিতা দাসের সাথে স্কুটি চেপে ফুচকা খেতে আসছিলেন।রানাঘাট কোর্ট মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি রাস্তার পাশে পড়ে যায়।দুর্ঘটনায় মা সুমিতা দাসের কিছু না হলেও মেয়ে সৌমিলি দাসে পিছন থেকে আসা একটি লড়ির চাকায় পিষ্ট হন।পরে স্থানীয় মানুষের সহায়তায় সৌমিলিকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।এই ঘটনার পর উত্তেজিত জনতা লড়ির চালককে মারধর করে পুলিশ এর হাতে তুলে দেয়।ঘাতক লড়ি ও স্কুটিটি আটক করেছে রানাঘাট থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad