পরীক্ষা চলাকালিন স্কুল মাঠে বিয়ে বাড়ির অনুষ্ঠান, তারপর কি হল পড়ুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

পরীক্ষা চলাকালিন স্কুল মাঠে বিয়ে বাড়ির অনুষ্ঠান, তারপর কি হল পড়ুন


কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর : পরীক্ষা চলাকালীন স্কুলে বিয়ে বাড়ির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার কোন্নগরের বড় বহেরা প্রাথমিক স্কুলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই এলাকায় এক ব্যক্তির আজ বৌভাতের প্রতিভোজের অনুষ্ঠান চলচিল। বৌভাত উপলক্ষে ওই স্কুল মাঠে বিরাট প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চলছিল রকমারি রান্না। অন্যদিকে ওই স্কুলে এদিন পরীক্ষা চলছিল। সেই কারণে স্কুলের ছেলেমেয়েরাও হাজির হয়েছিল। কিন্তু ভূরিভোজ তথা রকমারি রান্নার গন্ধে স্কুলের ছেলেমেয়েরা এদিক-ওদিক উকিঝুকি দিচ্ছিল। বিপত্তি শুরু করে সেখান থেকেই। যদিও স্কুলের শিক্ষিকাদের চোখ রাঙানিতে ছাত্র ছাত্রীরা ক্লাস রুমে ঢুকে পড়লেও মন তাদের বিয়ে বাড়ীর দিকেই উসখুস করছিল বলে অভিযোগ। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষককের বক্তব্য, এই বিয়ে বাড়ির বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে স্কুল মাঠে কিছু একটা অনুষ্ঠান হতে চলেছে এটা আঁচ করতে পেরে তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad