জমি ভাগ করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। দুই মহিলা সহ জখম চার। তারা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, আহতরা হলেন জাহানুর বেওয়া(৫০), রাজ্জাক সেখ(২৫) অন্যদিকে সাজেদা বিবি(৪৫) এবং টনিক সেখ(২৩)। ধারালো অস্ত্র এবং ইটের ঘায়ে জখম হন দুই পক্ষ।
জানা গেছে, ১০ কাঠা জাইগা ভাগ করাকে নিয়ে বিবাদ শুরু হয় দুই পরিবারের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয় বচসা। পরে সংঘর্ষ বেধে যায়। ইট এবং ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় চারজন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে রাতে ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুই পক্ষ থেকে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

No comments:
Post a Comment