লড়ি ও বোলেরো সংঘর্ষ, মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 29 December 2017

লড়ি ও বোলেরো সংঘর্ষ, মৃত ১



মালদা থেকে ব্যান্ডেল যাওয়ার পথে লড়ি ও বোলেরো পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যাক্তি। আহত  দুইজন।শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নদিয়ার নাকাশিপাড়ায়।সূত্রের খবর,মালদার বাসিন্দা পেশায়  মুভার্স ও প্যাকার্স ব্যবসায়ী অমল দাস এক ব্যক্তির সামগ্রী নিয়ে বোলেরো পিকআপ ভ্যানে করে ব্যান্ডেল যাচ্ছিলেন। সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ নাকাশিপাড়া থানার দহখোলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লড়ির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো পিকআপ ভ্যানটি ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যানে থাকা ওই ব্যক্তি।গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক ও লড়ির চালক।স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের   প্রথমে বেথুয়াডহরি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে পিকআপ ভ্যানের চালককে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িই আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad