ব্রেকিং: পূর্বপুরুষদের হামলার আতঙ্কে মুর্শিদাবাদবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2017

ব্রেকিং: পূর্বপুরুষদের হামলার আতঙ্কে মুর্শিদাবাদবাসী




 কয়েকটি পূর্বপুরুষ থুরি হনুমান হামলার আতঙ্কে মুর্শিদাবাদবাসী। জানা গিয়েছে, গত দুই দিনে হনুমানের আক্রমণে আহত হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ জন। তাদের মধ্যে দুই জন মুর্শিদাবাদ মেডিক্যল কলেজ ও তিন জন লালবাগ মহকুমা হাসপাতাল, ৩ জন আজিমগঞ্জ এ. জি হাসপাতালে ভর্তি। হনুমানের আক্রমনে এক রেল কর্মীকে গুরুতর আহত অবস্থায় কোলকাতায় ভর্তি করা হয়েছে। তিন হনুমান দলটি আক্রমণ চালিয়েছে আজিমগঞ্জের বাশুলিতলা,বারোদুয়ারি,মুসলিম পাড়া, তামালতলা সহ বেশ কিছু এলাকায়। পথ চলতি মানুষের ওপর আচমকাই হামলা চালাচ্ছে। বাধ্য হয়ে অনেককে লাঠি হাতে বেরতে বাধ্য হচ্ছেন। হনুমান দলে রয়েছে মোট ৩ টি হনুমান। কাছে আজিমগঞ্জ জংশন, সারাদিন প্রচুর মানুষ আসা যাওয়া করে সেখানেও হামলা চালায় হনুমান দলটি। বাধ্য হয়ে ৪ জন সিভিক ভলেন্টিয়ার লাগানো হয় হুনুমান গুলির পেছনে যাথে তাদের নিয়ন্ত্রনে রাখা যায়। খবর দেওয়া হয় বন দপ্তরে।

No comments:

Post a Comment

Post Top Ad