তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 December 2017

তৃণমূল নেতার রহস্যজনক মৃত্যু




তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার গাংনাপুরে।মৃতের  নাম প্রমথ সিকদার।জানা গিয়েছে, বুধবার সকালে গাংনাপুর থানার বিলধার পাড়া এলাকায় বাড়ীর কাছেই  একটি বাগানের ভিতর থেকে প্রমথ বাবুর দেহ উদ্ধার করে পুলিশ।রানাঘাটের ২ নম্বর পঞ্চায়েত সমিতির দেবগ্রাম অঞ্চলের সদস্য তৃণমূল নেতা প্রমথ সিকদার মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে  বেড়িয়ে আর বাড়ি ফেরেনি। বুধবার ভোরে প্রমথ সিকদারের দেহ তার বাড়ির কাছেই একটি বাগানের ভিতর পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।পরে গাংনাপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।তবে কি কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।প্রসঙ্গত গত এক বছর আগে বাজার করতে এসে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন মৃত প্রমথ সিকদারের ভাই দেবগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অরুণ সিকদার।সেই ঘটনার সাথে এই খুনের কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।অন্যদিকে অভিযোগের তির সিপিএমের দিকে।

No comments:

Post a Comment

Post Top Ad