গৃহবধূর রহস্যজনক মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 December 2017

গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়িতে। মৃত গৃহবধূর নাম সবিতা রায়।নয় বছর আগে কছুয়াপাড়ার প্রদীপ রায়ের সঙ্গে তার বিয়ে হয়।

রবিবার রাত দেড়টা নাগাদ তাকে সজ্ঞাহীন অবস্থায় ধুপগুড়ি  প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান তার স্বামী প্রদীপ রায়।চিকিৎসক পরীক্ষা করে জানিয়ে দেন সবিতা দেবীর মৃত্যু হয়েছে।হাসপাতালের তরফে ধুপগুড়ি থানায়ও খবর দেওয়া হয়।আজ সকালে পুলিশ মৃতার স্বামী প্রদীপ রায়কে আটক করে।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে পুলিশ খবর পেয়েছে,পণের দাবিতে ওই মহিলার ওপর শারীরিক নির্যাতন চলত।যদিও গৃহবধূরর বাপের বাড়ির তরফে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad