পুকুরে বৃদ্ধার দেহ!খুন নাকি আত্মহত্যা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 22 December 2017

পুকুরে বৃদ্ধার দেহ!খুন নাকি আত্মহত্যা?


চাঁদনী,চন্দ্রকোনাঃ পুকুর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ।চাঞ্চল্য ছড়াল এলাকায়।জানা যায়,চন্দ্রকোনা থানার কোচগেড়া এলাকায় রাস্তার পাশে একটি পুকুর থেকে দূর্গাবালা রায় নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।বয়স ৭৫। বৃদ্ধার বাড়ি চন্দ্রকোনা থানা এলাকারই রামকৃষ্ণপুর গ্রামে।বাড়ি থেকে ৭ কিমি দুরে পুকুরে শুক্রবার ওই মৃতদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।মৃতাকে স্থানীয়রা চিনতে পেরে বাড়িতে খবর দেওয়া হয়।মৃতার ছেলে বলেন, বুধবার সন্ধ্যায় বাড়িতে থেকে দু কিমি দুরে ঔষধ কিনতে বেরিয়ে আর বাড়ি ফিরেনি মৃতা দূর্গাবালা রায়।পরিবারের লোকজন খোঁজখবর করেও পায়নি।আজই থানায় মিসিং ডাইরি করার কথা আর আজই মায়ের মৃতদেহ পাওয়ার খবর পান জয়দেব বাবু।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠায়।খুন নাকি আত্মহত্যা?মৃত্যুর সঠিক কারণ উদ্ধারের তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad