কলকাতা ডেক্স, ৮ডিসেম্বর : ভারতের অর্থনীতিতে যথেষ্ট পরিমানে আলোচনা না করে জিএসটির লাঘু করা হয়েছে। যার জেরে অর্থনীতির দফারফা
হচ্ছে। শুক্রবার উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজে জিএসটি নিয়ে একটি সেমিনারে
বক্তব্য রাখতে গিয়ে এভাবেই প্রতিক্রীয়া জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন ওই অনুষ্ঠানে পার্থ বাবু বলেন, এরফলে ভারতের অর্থনীতির গতি কমেছে জিডিপি
কমেছে। জিএসটি নিয়ে সেদিন অর্থনীতিবিদরা গর্জে উঠেছিল। কিন্তু মোদীজী তাতে কর্নপাত
করেননি। জিএসটির জেরে তাঁতশিল্প, ক্ষুদ্রশিল্প সহ একাধিক শিল্পের অবস্থা খারাপ হয়ে
পড়েছে। জিএসটির জেরে কর্মসংস্থানের বদলে কর্মচুতি ঘটেছে। অথচ মোদী সরকার ডিজিটাল
ইন্ডিয়া তৈরি করতে চাইছেন।
শিক্ষামন্ত্রী এদিন বলেন, জিএসটি মানে ঘার ধাক্কা নীতি। নির্বাচনী ইস্তেহারে আমরা বলেছিলাম জিএসটি হোক। কিন্তু কতগুলি শর্ত ছিল। ওই নির্বাচনী ইস্তেহারে প্রথম শর্ত
ছিল ক্ষুদ্র ব্যবসা সহ ছোট ব্যবসার যেন ক্ষতি না হয়। জিএসটি নিয়ে ৩০টি বিষয়ে দলে ও মন্ত্রী সভায়
আপত্তি করা হয়েছিল। এদিন পার্থ বাবু বলেন, জিএসটির জন্যে পরিকাঠামো থাকা দরকার। এতে
মানুষের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটাও দেখার দরকার।
এদিন শিক্ষামন্ত্রী বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিকে জিএসটিতে ছাড় দেওয়া
হয়েছে। দেশ জুড়ে জিএসটি নিয়ে সরব হতেই কেন্দ্রীয় সরকার বুঝেছে কোথাও কোনও একটা ভুল
হয়েছে। তাই কোথাও কোথাও জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে। ইগো থেকে ইকোনামিক্সের ব্যাপক
ক্ষতি হয়েছে।


No comments:
Post a Comment