অন্ত:সত্বা মায়ের পেটে লাথি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 December 2017

অন্ত:সত্বা মায়ের পেটে লাথি!

দশ মাসের অন্তঃ সত্ত্বা মায়ের পেটে লাথি মারল এক যুবক।আশঙ্কাজনক অবস্থায় বাসন্তী ব্লক হসপিটালে ভর্তি করা হয় তাকে।জানা গিয়েছে বৃহস্পতিবার বাসন্তীর মসজিদ বাটি অঞ্চলের পুরব গদখালী গ্রামের রঞ্জিত মন্ডল তার পুত্র যখন রাস্তায় খেলা করছি তখন তাকে একটি ইঞ্জিন ভ্যান ধাক্কা মারলে সে পড়ে যায়। তার বাবা রঞ্জিত মন্ডল প্রতিবাদ করলে সেই ভ্যানচালক তাকে ও মারধোর করে। দুজনের মধ্যে মারামারি শুরু হয়। তখন রঞ্জিত মন্ডল পালিয়ে যায়।
তার কিছু পরে ইঞ্জিন ভ্যানচালক কয়েক জন দূষ্কৃতিদের নিয়ে রঞ্জিত মন্ডলের বাড়িতে চড়াও হয়।রঞ্জিতের মা বাধা দিলে ও দুষ্কৃতিরা তার মাকেও মারধোর করে তখন রঞ্জিত মন্ডলে দশ মাসের অন্তঃ সত্বা শকুন্তলা মন্ডলকে মাটিতে ফেলে বেধড়ক মারে, পেটে লাথি মারে বলে অভিযোগ জানান শকুন্তলা।

No comments:

Post a Comment

Post Top Ad