শ্রীলঙ্কার ডাকটিকিট স্বামী বিবেকানন্দ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 December 2017

শ্রীলঙ্কার ডাকটিকিট স্বামী বিবেকানন্দ

শ্রীলঙ্কার ডাকটিকিট স্বামী বিবেকানন্দ।
ড. কল্যাণ চক্রবর্তী।

১.স্বামীজির কলম্বো বিজয়ের শতবর্ষে শ্রীলঙ্কার শ্রদ্ধার্ঘ

১৮৯৭ সালের ১৫ জানুয়ারি শিকাগো বক্তৃতা পর্বের পর ভারতীয় উপমহাদেশে কলম্বোর মাটিতে পা দেন স্বামী বিবেকানন্দ। শ্রীলঙ্কার মানুষ তাঁকে অভূতপূর্বভাবে স্বাগত জানান। বিশ্বজয়ের পর প্রাচ্যে প্রথম জনসমাবেশে ভাষণও দেন তিনি। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে শ্রীলঙ্কার তরফে এক ফিলাটেলিক উদ্যোগ গ্রহণ করা হয়। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি শ্রীলঙ্কা একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে। ডাকটিকিট-টির মূল্য ২.৫০ টাকা। ডাকটিকিটে স্বামীজির একটি পোর্ট্রেট ও গ্লোবের ছবি আছে; স্ট্যাম্পটির ফরম্যাট উল্লম্ব। ডাকটিকিটের নকশা করেছিলেন এস. এস. সিট্রা। চার রঙা এই টিকিটটির আকার ৪০x৩০ মিলিমিটার, ছিদ্র ১৩.৫, সঙ্গে ট্রপিক্যাল গাম। মোট ১০ লক্ষ টিকিট ছাপানো হয়েছিল; প্রতিটি পাতায় ৫০টি টিকিট; ছাপানো হয় অফসেট লিথোগ্রাফি পদ্ধতিতে, ভরেনের ওরিয়েন্টাল প্রেস থেকে।

২. সার্ধ শতবর্ষে স্বামী বিবেকানন্দকে স্মরণ শ্রীলঙ্কার।

স্বামীজির সার্ধ শতবর্ষ (২০১৩ সালের ১২ জানুয়ারি) শ্রীলঙ্কার ডাকবিভাগ একটি ডাকটিকিট প্রকাশের মাধ্যমে স্মরণ করে। ডাকটিকিটটির মূল্য ছিল ২৫ টাকা।
এই স্ট্যাম্পে স্বামীজি তার পরিচিত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন, তার আবক্ষ চিত্র। এই উপলক্ষে প্রকাশিত প্রথম দিনের আবরণী খামটিও খুব আকর্ষণীয়; খামে বিবেকানন্দ মেমোরিয়াল রক ও মন্দিরের ছবি রয়েছে। ইংরাজিতে লেখা আছে তাঁর বহু পরিচিত উদ্ধৃতি: Arise! Awake! and Stop not till the goal is reached.

No comments:

Post a Comment

Post Top Ad