ধৃত ছিনতাইবাজ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2018

ধৃত ছিনতাইবাজ



মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগনা:এক মহিলার মোবাইল ফোন ও একশত টাকা ছিনতাই করে ধৃত অভিযুক্ত। নাম-আসমীন মোল্লা,গ্রাম-বিবিড়া বাদ,থানা-জীবনতলা।বৃহস্পতিবার সকালে ডাক্তার দেখাবেন বলে আউটডোরের চার নং ঘরের সামনে দাড়িয়েছিলেন তখন তার শোয়েটারের পকেট থেকে একটি মোবাইল ফোন ও একশত টাকা তুলে নেয়।
তখন তার পাশে দাঁড়িয়ে থাকা বারুইপুর থানার,কুলাড়ী গ্রামের আলামিন লস্কর কে ধরে ফেলেন সঙ্গে সঙ্গে তাকে তল্লাসি করে মোবাইল ফোনটি উদ্ধার হয়।তার পর ক্যানিং থানায় খবর দিলে থানা থেকে পুলিশ তাকে আটক করে ক্যানিং থানায় নিয়ে যায়, তার কাছ থেকে একটি ব্লেড উদ্ধার করে পুলিশ।
প্রায় ক্যানিং মহকুমা হাসপাতালে সাইকেল,আউট ডোরে দাঁড়িয়ে থাকা মহিলাদের মানি ব্যাগ,মোবাইল চুরি হয় এমনি অভিযোগ  আছে।
বুধবার সন্ধ্যায় ক্যানিং এর মিঠাখালীর স্বপন দাস তার স্ত্রী ক্যানিং হাসপাতালে ভর্তি তাকে দেখতে এসে তার সাইকেলটি চুরি হয়ে যায়।
আউটডোরে দাঁড়িয়ে থাকা মহিলাদের খোয়া যাওয়া টাকা, মোবাইল তারা এই ব্যাপারে সুপারকে জানালে তার কোন প্রতিকার হয় না।গত কয়েক দিন আগে এই রকম এক মহিলা ক্যানিং মহকুমা হসপিটালে আউটডোরের টিকিট কাটার জন্য দাঁড়িয়ে ছিলেন,তার বাড়ি ক্যানিং থানার ট্যাঁরাখালী হাটের কাছে তার টাকা খোয়া যায় তার বাড়ি যাওয়ার টাকা না থাকা তিনি কান্নাকাটি শুরু করে দেন তার পর হাসপাতালে কয়েক যুবক তাকে টাকা দিলে সে বাড়িতে চলে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad