প্রজাতন্ত্র দিবসে ধৃত ছয় বাংলাদেশী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 26 January 2018

প্রজাতন্ত্র দিবসে ধৃত ছয় বাংলাদেশী


অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে  ছয়জন বাংলাদেশীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে স্বরূপনগরের বিথারী সীমান্তের এলাকায়  ঘোরাঘুরি করতে থাকলে সন্দেহজনক ছয়জনকে গ্রেফতার ক‍রে পুলিশ। তাদের কাছে কোন বৈধ নথি ছিল না । জিজ্ঞাসা করে জানা যায় কাজের খোঁজে মুম্বাই, দিল্লি সহ ভারতের একাধিক শহরে যাওয়ার উদ্দেশ্যে অনুপ্রবেশ করে তারা। ধৃতদের মধ্যে তিন জন মহিলা, তিন জন পুরুষ। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সীমান্তে বি এস এফ-এর কঠোর নিরাপত্তা বেষ্টনি অতিক্রম করে কীভাবে এদেশে প্রবেশ করলো তাই নিয়ে যেমন চিন্তায় পড়েছে অন‍্যদিকে নিজেদের বড়সড় সাফল্য বলে মনে করছেন জেলা পুলিশ প্রশাসন। ধৃতদের শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad