নিজস্ব প্রতিনিধি, বাগদা: মধ্যমগ্রামের সিভিক কান্ডের পর যথারীতি ভয়ে ফাঁকা সিভিক ভলেন্টিয়ারদের কর্মরত জায়গাগুলি। কার্যত ভয়ে জুজু তারা। কিন্ত বাগদায় নির্ভয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলা জিতে চ্যাম্পিয়ন হল সিভিক ভলান্টিয়াররা। প্রমাণ করে দিল সবাই সমান নয়।
বাগদা ব্লকের ষোলটি দলকে নিয়ে বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়জন করেছিল বাগদা থানার পক্ষ থেকে l মঙ্গলবার এই টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করে বাগদার চরমন্ডল সুকান্ত ক্লাব ও বাগদা সিভিক ভলেনটিয়ার l টান টান পূর্ণ খ্যালায় প্রথমে ব্যাট করতে নেমে চরমন্ডল সুকান্ত ক্লাব বার ওভারে ১২৭ রানের লক্ষ মাত্রা রাখে বাগদা সিভিক ভলেনটিয়ারদের উদ্দেশ্য পরবর্তীতে সিভিক ভলেনটিয়াররা ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে আট ওভারের মধ্যে জয় সিনিয়ে নেয় l এদিনের ফাইনাল পরে পুরস্কার তুলে দিতে মাঠে উপস্থিত ছিলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভপতি শ্রীমতি শুক্লা মন্ডল ও বাগদা থানার ও সি আশিষ দুলুই l

No comments:
Post a Comment