বিজেপি করায় যা প্রতিদান দিতে হল সভানেত্রীকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 January 2018

বিজেপি করায় যা প্রতিদান দিতে হল সভানেত্রীকে


চাঁদনী,নন্দীগ্রাম:  বিজেপি করায় বারবার হুমকি দেওয়া হচ্ছিল দলের মণ্ডল সভানেত্রী পূর্ণিমা মণ্ডল ও তাঁর পরিবারকে। হুমকি দেওয়া সত্বেও সক্রিয়ভাবে বিজেপি দলের সঙ্গে যুক্ত থাকায় তাঁদের উপার্জনের ক্ষেত্র বিপুল অর্থের শশা খেত রাতের অন্ধকারে নষ্ট করে দিল দুষ্কৃতিরা । এমনই অভিযোগ নন্দীগ্রাম পূর্ব মণ্ডলের সভানেত্রীর। তাঁর বাড়ি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে।

সভানেত্রী পূর্ণিমাদেবী ও তাঁর স্বামী রবীন মণ্ডল বলেন, তাঁদের বাড়ি থেকে সামান্য দূরে মাঠের মধ্যে ৬ কাঠা জায়গায় শশা খেত তৈরী করেছিলেন। তরতাজা হয়ে উঠেছিল খেত। শশা ধরতেও শুরু করেছে। তাঁদের উপার্জনের একটি বড় অংশ আসে এখান থেকে। আজ  সকালে শশা খেতে গিয়ে দেখে সমস্ত শশা গাছ উপড়ে, কেটে তছনছ করা হয়েছে। খেতের বাহিরেও ছড়িয়ে পড়ে রয়েছে তররাজা শশা গাছ। তাঁদের অনুমান শনিবার  রাতেই এই কাজ করেছে দুষ্কীতিরা। বিজেপি দল না ছাড়লে ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছিল কয়েক মাস ধরে। হুমকি দেওয়া সত্বেও বিজেপি দলের মণ্ডল সভানেত্রীর দায়িত্ব সামলানোর জন্য দুষ্কৃতিরা এমন চরম ক্ষতি করেছে বলে তাঁদের অভিযোগ।তবে এর সঙ্গে তৃণমূল কেউ জড়িত নেই।ব্যাক্তিগত আক্রোশে কেউ বা কারা করে থাকলেও থাকতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad