নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস পথচারীকে ধাক্কা, মৃত এক আহত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2018

নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস পথচারীকে ধাক্কা, মৃত এক আহত ১


চাঁদনী, মহিষাদল: নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী  বাস পথচলতিকে ধাক্কা মারার ঘটনায় মৃত্যু হল একজনের আহত আরো এক।আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার গোপালপুর। হলদিয়া মেচেদে রাজ্য সড়ক দিয়ে যাত্রীবাহী  বাসটি হলদিয়া থেকে নন্দকুমারের অভিমুখে যাওয়ার সময় গোপালপুরের কাছে যান্ত্রিক গোলযোগের কারন নিয়ন্ত্রন হারিয়ে পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সুশান্ত ভূইয়া (৬০)। আহত এক ব্যক্তিকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়ছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। গাড়িটি উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে যানজট তৈরি হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad