উত্তর চব্বিশ পরগণার হৃদয়পুরের প্রণব কন্যাশ্রমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের ও হেনস্থার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে । অভিযুক্তের শিক্ষকের নাম সুকন্ঠ কুমার মন্ডল।অভিভাবকদের বিক্ষোভ স্কুলে।নির্যাতিতার পরিবার থেকে সোমবার অভিযোগ জানানো হয় স্কুলের কর্তৃপক্ষকে।স্কুল থেকে বিষয়টি শিক্ষা অধিকর্তা কে জানানো হয় ।
মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে স্কুল ।বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা ।অভিযোগ ,নির্যাতিতা ছাত্রী কে প্রায়শই আলাদা করে আদর করার নাম করে নিগ্রহ করতেন অভিযুক্ত শিক্ষক।ছাত্রী বিষয়টি বাড়িতে জানায় ।একে ঘিরেই মঙ্গলবার তুলকালাম বেঁধে যায় ।ছবি তুলতে গিয়ে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী বাধা দিতে গিয়ে চিত্র সাংবাদিক দের ধাক্কা মারেন । বিক্ষোভ সামলাতে স্কুলে ঢোকে পুলিস ।


No comments:
Post a Comment