চাঁদনী,কাঁথি: মারিশদা থানার মশাগাঁতে ৯ বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগে দেবব্রত জানা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতার পড়শি দাদা। রবিবার দুপুরে কিশোরীর মা বাড়িতে ছিলেন না। সেই ফাঁকে অভিযুক্ত দেবব্রত মাছ ধরতে যাওয়ার নাম করে স্থানীয় একটি পরিত্যক্ত ফিশারিতে নিয়ে যায় কিশোরীকে। সেখানেই একটি ঝুপড়ির মধ্যে কিশোরীর ওপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত। সেখান থেকে ফিরে ঘটনা বাড়িতে জানায় নির্যাতিতা। সোমবার কিশোরীর মা মারিশদা থানায় লিখিত অভিযোগ জানান। এরপরেই পুলিশ এদিন দুপুরে অভিযুক্তকে পাকড়াও করে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment