সিপিএম কি হিন্দু তাস খেলতে শুরু করল ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্প্রদায়িক ইস্যুতে বিমান বসু ও গৌতম দেবের জোড়া আক্রমণ সেই ঈঙ্গিত দিচ্ছে । প্রকাশ্য সভায় থেকে বাম ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রশ্ন করেন, “ব্যানার্জি পরিবার কি হিজাব পরতে পারে ?” প্রাক্তণ আবাসন মন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেব বলেছেন, মমতার তৃণমূল জামাত-ই-ইসলাম হয়ে গেছে ।মুসলিম লীগ হয়ে গেছে ।শুক্রবার বর্ধমান টাউন হলে সিপিএম-এর জেলা সম্মেলনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিমান বসু । আর বারাসতে সিপিএম পার্টি অফিসে বলেন গৌতম দেব । বিমান গৌতমের এই জোড়া আক্রমণ শুনে অনেকেই বলতে শুরু করেছেন, এবার কি তাহলে তৃণমূলের ভোট ব্যাঙ্ক থেকে মুসলিম ভোট ধস নামানোর পরিকল্পনা নিয়েছে সিপিএম এর বাংলা ব্রিগেড । বিমান ও গৌতমের মত এত তীক্ষ্ণ ভাবে হিজাব ও মুসলিম এই দুটো শব্দ ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে পারেনি বিজেপির কট্টর হিন্দু নেতারা ।
কেন্দ্র ও রাজ্য সরকারকে একসুরে আক্রমণ করে বিমান বসু বলেন, “সাধারণ মানুষকে নিয়ে ওদের চিন্তা নেই। কেন্দ্রীয় সরকারের যত মাথাব্যথা গোরক্ষা নিয়ে। গোরক্ষা করুন। কিন্তু, মানুষকে বাদ দিয়ে গোরুকে রক্ষা করলে এই মানবভূমি তো ধ্বংস হয়ে যাবে। বিজেপি বলতে চাইছে, কে কী খাবে ? কে কী পরবে ? তাদের সঙ্গে প্রতিযোগিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভাজন রেখে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। কাল কেন্দুলি মেলার উদ্বোধনে গিয়ে তিনি বলেছেন, গেরুয়া পরার অধিকার যাদের আছে, তারা পরবেন। তার মানে বিজেপি-র গেরুয়া পতাকা আছে। তারা পরছে। আমার এই ব্যাপারে কোনও কথা নেই। আচ্ছা ব্যানার্জি পরিবার কি হিজাব পরতে পারে ? আমি নিজে মৌলানা আজাদ কলেজের ছাত্র। আমি বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ, রে হিজাব পরা যায় ? কোনও হিন্দু ঘরের ছেলে বা মেয়ে হিজাব পরতে পারে ? উত্তর আসে, “না।” হিজাব পরার অধিকার না থাকলে আপনি কেন পরেছেন ? জবাব কে দেবে ?”
মাটি উৎসব নিয়েও মুখ্যমন্ত্রীকে একহাত নেন বিমানবাবু। ব্যঙ্গ করে বলেন, “রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। এখন তো দেখছি মাটি উৎসবের নামে সব টাকা তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা পকেটে ভরছেন।” মাটি উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “দেশের মধ্যে সবচেয়ে সুখে আছেন আমাদের রাজ্যের কৃষকরা।” এপ্রসঙ্গে বিমানবাবু বলেন, “প্রায় ১২৯ জন কৃষক ও খেতমজুর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তারা কি সখ করে আত্মহত্যা করেছেন ? আসলে চড়া সুদে ঋণ নিয়ে সেই টাকা শোধ করতে না পেরে কৃষকরা আত্মহত্যা করছেন। আর রাজ্যে উৎসব চলছে।”
আর প্রাক্তন আবাসন মন্ত্রী গৌতম দেব শুক্রবার বিকালে বারাসতে জেলা পার্টি অফিসে বলেন, মমতার তৃণমূল জামাত-ই-ইসলাম হয়ে গেছে।মুসলিম লীগ হয়েগেছে ।হারোয়ার ওঁর এক নেতা শাজাহান হিন্দুদের মারছে। তাতেও তৃণমূল সব মুসলিম ভোট পাবে না। উত্তর ২৪ পরগনার সিপিএমের জেলা সম্পাদক গৌতম দেব আরও বলেন, বসিরহাট দাঙ্গায় মুসলিম ভোটের কথা মাথায় রেখে কিচ্ছু করেনি । মহিলা পুলিশ পোশাক পরিবর্তন করে পালিয়ে এসেছে । হিন্দুরা মার খেয়েছে । গৌতম দেবের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এসবের সব জানেন।

No comments:
Post a Comment