নিজস্ব সংবাদদাতা,বসিরহাট : বাদুড়িয়া শিশু পাচার কাণ্ডের বিচারাধীন বন্দি পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দিতে বসিরহাট আদালতে এসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। পুলিশ অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। ২০১৬ সালের ২১ নভেম্বরের রাতে বাদুড়িয়ার সোহন নার্সিংহোম থেকে শিশুপাচারের ঘটনায় সি আই ডি -র হাতে ওই নার্সিংহোমের মালিক-সহ আট জন গ্রেফতার হয়। তদন্তে নেমে সি আই ডি জানতে পারে বাদুড়িয়া ছাড়িয়ে দুই চব্বিশ পরগণা,কলকাতা-সহ বিভিন্ন জেলাগুলিতেও শিশুপাচার চক্রের জাল বিছানো রয়েছে। ওই সব স্থানে অভিযান চালিয়ে সি আই ডি শিশুপাচার কাণ্ডের ঘটনায় যুক্ত ১৭-১৮ জনকে গ্রেফতার করে,বেশ কিছু শিশুও উদ্ধার হয়। ধৃতদের মধ্যে কলকাতার কলেজস্ট্রিট এলাকার একটি নার্সিংহোমের মালিক পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজত হয়। বুধবার বিচারাধীন বন্দি পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর জেল থেকে বিচারের জন্য বসিরহাট আদালতে আনা হলে আদালতের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন বুধবার রাতে অবস্থা অবনতি হলে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে মারা যায়।

No comments:
Post a Comment