চাঁদনী,হলদিয়া: গত ২৩ শে জানুয়ারি মহিষাদলের মাশুড়িয়ার একটি পুকুর থেকে নগ্ন অবস্থায় হাত, পা বাঁধা এক অঞ্জাত পরচিয় যুবকের দেহ উদ্ধার হয়েছিল। তার দুদিন পরেই শুক্রবার সকালে হলদিয়ার রায়রাচক এলাকায় হলদি নদীর চর থেকে এক যুবকের হাত, পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে এলাকার মানুষ দেখতে পেয়ে হলদিয়া থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পঠিয়েছে। এক্ষেত্রেও যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২ বছর। হলদিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জেলায় এই ধরনের ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারন মানুষ। রাতের অন্ধকারে ফাঁকা জায়গাকে কাজে লাগিয়ে খুনের ঘটনা ঘটিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। মহিষাদল ও হলদিয়ার দুটি ঘটনার সাথে কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments:
Post a Comment