চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের টাবাগেড়্যা এলাকার একটি পুকুরে মৃত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। মৃতের নাম রিতেন নায়েক। বয়স ৪৫। বাড়ী ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার রাজকুশমা এলাকার বাসিন্দা। চাষের কাজের জন্য কয়েকদিন আগে টাবাগেড়্যা এলাকায় বনমালী মান্নার বাড়ীতে আসার।
পরের দিন থেকেই নিখোঁজ হয় ওই ব্যাক্তি। শুক্রবার সকাল ১০ টা নাগাদ টাবাগেড়্যা গ্রামের একটি পুকুরে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। মৃত্যুর কারন খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।

No comments:
Post a Comment