সরস্বতী ভোগে এবার পিঠে পুলির আয়োজন!!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 January 2018

সরস্বতী ভোগে এবার পিঠে পুলির আয়োজন!!!



প্রায় পনেরশো ছাত্র ছাত্রী বাগদা হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে। প্রত্যেক বছর সরস্বতী পূজোর খাওয়া দাওয়া হয় খিচুরি কিন্তুুু শিক্ষক ও ছাত্র ছাত্রীরা এবছর ঠিক করেছিল কিছু অভিনব করবে তাই পিঠে পুলির চিন্তা ভাবনা। বুধবার বিকেল থেকে শিক্ষিকা, ছাত্রী ও মিডডে মিল রান্না করার মহিলা মিলে সবাই হাতে হাত লাগিয়ে  রকমারি পিঠের আয়োজন করে। পুলি পিঠে, পাটি সাপটা ও নেট সাঁজ পিঠে,নলেন গুড় চেটে পুঁটে খেল ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলে l
বৃহস্পতিবার সকাল থেকে স্কুলে সমস্ত ছাত্র ছাত্রীর ভির ।একাদশ শ্রেণীর এক ছাত্রী শ্রেয়া রায় জানাল স্কুলের নতুন উদ্যোগ আমরা খুশি সবাই হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠান করতে পেরে।
পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক অঘোর চন্দ্র হালদার জানান প্রতি বছর খিচুরি খাওয়ান হয় ছাত্র ছাত্রীদের কিন্তুু এবছর আমরা পিঠে খাওয়াতে পেরে আনন্দিত ।

No comments:

Post a Comment

Post Top Ad