ব্রেকিংবাংলা: মুকুল-লকেট-দিলীপের উপর থাকা ক্ষোভ মেটাতে একি করল তৃণমূল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 January 2018

ব্রেকিংবাংলা: মুকুল-লকেট-দিলীপের উপর থাকা ক্ষোভ মেটাতে একি করল তৃণমূল?



মুকুল-লকেট-দিলীপের উপর ক্ষোভ মেটানোর জন্য বিজেপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালালো তৃণমূল।এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের।প্রসঙ্গত শুক্রবার রামসাগরে বিশাল জনসভা করে বিজেপি।  ওই সভা থেকে দিলীপ ঘোষ,  মুকুল রায় ও লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের কড়া সমালোচনা করেন। শনিবার সেই একই জায়গায় পালটা জনসভার ডাক দেয় তৃণমূল।  ওই সভায় রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর থাকার কথা।  তৃণমূলের জনসভায় যাওয়ার পথে তৃণমূল কর্মীরা রামসাগরে বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়।  দুই বিজেপি কর্মীকে ব্যাপক মারধরেরও অভিযোগ ওঠে।

যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা হামলার অভিযোগ অস্বীকার করেছে।  অভিযোগ, সভাতে যোগ দিতে আসার পথে বিজেপি কর্মীরা লাঠি  নিয়ে তাদের উপর আক্রমণ করে দুই কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে দাবি তৃণমূলের। তৃণমূলের আক্রান্ত হওয়ার খবর সভাস্থল এসে পৌঁছালে প্রচুর কর্মী ছুটে যায় এর পর দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad