বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও বিচ্ছেদ হল না দম্পতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 19 January 2018

বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও বিচ্ছেদ হল না দম্পতি!


স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ বিচ্ছেদ নয় এক সাথে ঘর বাঁধবে  বিচারকের সামনে এমনি শপথ নিলেন বিচ্ছেদ হতে যাওয়া স্বামী স্ত্রী। এই খুশিতে নিজেরাই মিষ্টি মুখ করে বাড়ী ফিরলো অহনা আর গৌতম। বিচারকের নির্দেশে তিন  দিন একান্তে  হোটেলের ঘরে  কাটিয়ে  স্বামী স্ত্রী একে অপরের মধ্যে বোঝা পরা করেই এই সিধান্ত নিয়েছে বলেই মনে করে সরকারি আইনজীবী। প্রসঙ্গত গত মার্চ মাসে সিউরির গৌতম দাসের সঙ্গে বিয়ে হয়েছিলো নদীয়ার তেহট্টর অহনার সাথে। তবে বিয়ের ১০ মাসের মধ্যেই  তাদের অশান্তির জন্য এক প্রকার সম্পর্ক  বিচ্ছেদ  হতে যাচ্ছিলো।

স্বামী ও পরিবারের বিরুদ্ধে সিউরি আদালতে বধূ  নির্যাতনের মামলা করে অহনা  দাস .মঙ্গল বার ছিলো তার শুনানি। সব পক্ষের কথা শুনে বিচারক এই দু জনকে সিউরি একটি হোটেলে তাদের ৩ দিন থাকার নির্দেশ দেয় .সেই নির্দেশে শুক্রবার ছিলো আদালতে হাজিরা দেওয়ার দিন। আদালতে বিচারকের সামনে স্বামী স্ত্রী দু জনেই এক সাথে থাকার কথা বলেন। এই সিধান্ত  খুশি আইনজীবী থেকে দুই তরফের পরিবার .খুশি অহনা ও গৌতম। শুক্রবার থেকে তারা নতুন করে শুরু করবে আগামী দিনের জন্য। 

No comments:

Post a Comment

Post Top Ad