পুজোর গান বন্ধ করা নিয়ে বচসা , মসজিদে ঢুকে মুসল্লিদের মারধর করলো হিন্দুরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 January 2018

পুজোর গান বন্ধ করা নিয়ে বচসা , মসজিদে ঢুকে মুসল্লিদের মারধর করলো হিন্দুরা





 পুজোর গান বন্ধ করা নিয়ে বচসা ,  মসজিদে ঢুকে মুসল্লিদের মারধর করলো হিন্দুরা

ব্রেকিং বাংলা ডেস্কঃ  স্বরস্বতি পূজায় উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে বাদানুবাদ থেকে বচসা পরে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ  ,
মসজিদে ঢুকে হিন্দুরা মুসল্লিদের মারধর করেছে বলে জানা যায়। গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাংলাদেশের রাজশাহী জেলার কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা গেছে, সরস্বতি পূজা উপলক্ষে উচ্চস্বরে মাইক বাজিয়ে যাচ্ছিলেন কিছু তরুন। এ সময় কুমারপাড়া জামে মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছিলেন। অন্যান্য মুসল্লিরা এসে মাইক বাজাতে বন্ধ করতে বললে বাদানুবাদ ও বচসা বাঁধে। মারধর করা হয় হিন্দু তরুনদের। পরে ওই তরুনরা ক্ষুব্ধ হয়ে উঠে মুসল্লিদের উপর চড়াও হয়। এসময় কয়েক জন মসজিদে আশ্রয় নিলে  মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের পেটায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সেখানে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত  ওসি আমান উল্লাহ বলেন, প্রতিমা নিয়ে একদল তরুন পদ্মার দিকে যাচ্ছিল। মসজিদের পাশে উচ্চস্বরে গানবাজানো নিয়ে মুসল্লিদের সাথে একটু ঝামেলা হয়। পুলিশ সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad