কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা কত ? জানলে অবাক হবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 January 2018

কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা কত ? জানলে অবাক হবেন


কলকাতা হাইকোর্টে প্রায় ২লক্ষ ৬০ হাজার মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে । যার মধ্যে ১১ মামলা শুনানি হয়নি । অর্থের কারণে আইনজীবী নিয়োগ করতে পারেনি । লিগাল সেল থেকে বিনাপয়সায় গরীব মামলাকারীদের জন্য আইনজীবী নিয়োগ করা হলেও অধিকাংশ দিনই তারা মামলার শুনানির সময় এজলাসে উপস্থিত থাকেন না । সেই মামলাগুলির মধ্যেই দুদিনের দুটি বিশেষ বেঞ্চে নিস্পত্তি হলো ৩৯ টি মামলা । যেগুলো বছরের পর বছর হাইকোর্টে পড়ে ধুলো জমছিল । কিন্তু বাকি আড়াই লক্ষ মামলার ভবিষ্যৎ কি হবে ?
অথচ, এজলাস সংখ্যা ৩৮ । বিচারপতির সংখ্যা ২৭ । এই অবস্হায় রাজ্যের শীর্ষ আদালত বিচারপতি নিয়োগের প্রহর গুনছে মামলাকারী থেকে আইনজীবীরা । বর্তমানে কলকাতা হাইকোর্টের বৃহত্তর  আইনজীবী সংগঠন (বার এ্যাসশিয়েশান )বিষয়টি মেনে নিচ্ছেনা। সংগঠনের সম্পাদক জানাচ্ছেন ২৯৯৭ সালের পর থেকে প্রয়োজনের তুলনায় কম সংখ্যায় বিচারপতি নিয়েই কাজ় করছেন কলকাতা হাই কোর্ট । কলকাতা হাইকোর্টেই যে বিচারপতির সংখ্যা কম তেমনটা নয় । রাজ্যের বিভিন্ন ট্রাইবুনাল গুলিও বিচারপতির অভাবে ধুঁকছে । ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত মোট ৫ জন বিচারপতি নিয়োগ হয়েছেন । ল কমিশনের সুপারিশ অনুযায়ী হাইকোর্টের বিচারপতির সংখ্যা এজলাস অনুযায়ী ৭২ জন হওয়া উচিত । ২০১৭ সাল পর্যন্ত হাইকোর্টের বিচারপতির সংখ্যা ছিল ৩৫ , যার মধ্যে  দুজন বিচারপতি অবসর নিয়েছেন । সংখ্যা এখন ৩৩। চলতি বছর ফেব্রয়ারি মাসে আর তিনজন বিচারপতি অবসর নেবেন এবং একজন বিচারপতি অন্য রাজ্যের হাইকোর্টে দ্বায়িত্বে যাবেন । সবমিলিয়ে হাইকোর্টের এজলাসের তুলনায় কমে যাচ্ছে বিচারপতির সংখ্যা ।


সম্প্রতি বার এ্যাসশিয়েশানের পক্ষ থেকেআইনজীবী  উত্তম মজুমদার   রাষ্ট্রপতি , কেন্দ্রীয় আইনমন্ত্রী , রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে । তবে ওই চিঠির উত্তর না মেলায় চার দফা আন্দোলন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

১-কালো ব্যাজ পরে আইনজীবীরা মৌন প্রতিবাদ জানাবেন ।
২- ফল না মিললে অর্ধদিবস কর্ম বিরতি করবেন ।
৩-তাতেও যদি কাজ না হয় তাহলে পূর্ণ দিবস কর্ম বিরতি করবেন ।
৪-শেষ মেশে তারা লাগাতর বিক্ষোভ কর্মসূচি পথেই হাটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad