নিজস্ব প্রতিনিধি,অশোকনগর: অশোকনগরে অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ।মঙ্গলবার সুদামকুমার মজুমদার নামে একজনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। তার বাড়ি অশোকনগর থানার কুমিল্লাতে।
তাকে জেরা করে পুলিশ অশোকনগরের শ্রীকৃষ্পুরে আমবাগানে হদিশ পায় অস্ত্র তৈরীর কারখানার।পুলিশের দাবী সেই কারখানায় অস্ত্র তৈরীর সব ধরনের সরঞ্জাম মজুত ছিল।তা উদ্ধারও করেছে পুলিশ।
একই সঙ্গে মানিক ঘোষ নামে আরো এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবী তৈরী অস্ত্র কোথায় তারা বিক্রি করত তার খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলেও গিয়ে দেখা গেলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম । পুলিশ ধৃতদের ৫ দিনের হেফাজত চেয়ে বারাসত আদালতে তোলা হয়েছে ।




No comments:
Post a Comment