ঝুঁকির মুখে পরমাণু সমঝোতা: মস্কো গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 January 2018

ঝুঁকির মুখে পরমাণু সমঝোতা: মস্কো গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

 বিমানে উঠছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ


ঝুঁকির মুখে পরমাণু সমঝোতা: মস্কো গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পরমাণু ইস্যুতে পরামর্শ করার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ একটি প্রতিনিধিদল নিয়ে রাশিয়া সফরে গেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি জানিয়েছেন, আজ (বুধবার) সকালে জারিফ মস্কোর উদ্দেশ্যে তেহরান ছাড়েন।

বাহরাম কাসেমি জানান, "পরমাণু সমঝোতা ইস্যুতে জাওয়াদ জারিফ নিয়মিতভাবেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পরামর্শ করে থাকেন এবং তারই অংশ হিসেবে জারিফ মস্কো গেছেন।"

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা যখন ঝুঁকির মুখে তখন তিনি এ সফরে গেলেন। আগামী শুক্রবারের মধ্যে আমেরিকা সিদ্ধান্ত ঘোষণা করবে- তারা এ সমঝোতা মেনে চলবে কিনা। যদি সমঝোতা বাাতিল করে তাহলে মারাত্মক সংকট দেখা দেবে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে, জাওয়াদ জারিফ মস্কো থেকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এবং ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই ইস্যুতে বৈঠক করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad