পর্যটন কেন্দ্র মাইথন হয়ে উঠছে আবর্জনা কেন্দ্র!দেখুন সেই চিত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 19 January 2018

পর্যটন কেন্দ্র মাইথন হয়ে উঠছে আবর্জনা কেন্দ্র!দেখুন সেই চিত্র



জয়ন্ত সাহা, আসানসোল: পঃবর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথন৷সারাবছরই পর্যটকদের আসা-যাওয়া লেগেই থাকে৷বিশেষত শীতের মরসুমে পিকনিক চড়ুইভাতির জন্যে এখানে ভিড় উপচে পড়ে৷অথচ পর্যটকদের প্রয়োজনীয় সুবিধা দেওয়ার প্রাথমিক ব্যবস্থা গুলি না থাকলেও,পরিবর্তনের সরকার বেশ কিছু পরিষেবা দিতে শুরু করেন৷এই পরিষেবা দেওয়ার কারণে সালানপুর পঞ্চায়েত থেকে পর্যটকদের কাছে পরিষেবা কর বা টোল ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত হয়৷

সমস্ত বিষয়টি তদারকি ও পরিচালনার স্বার্থে বিশেষত পরিষেবা প্রদানের ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানাধীন সংস্থাকে দায়িত্ব দেওয়া হলেও পর্যটকদের অভিযোগ সংস্থা ট্যাক্স আদায়ে যতটা যত্নশীল,পরিষেবা প্রদানের ক্ষেত্রে ততটা নয়৷

এমনকি এলাকা ঘুরে দেখা গেছে যত্রতত্র আবর্জনার স্তুপ জমে উঠেছে৷বিজ্ঞপ্তি জারি করে থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করলেও বহু জায়গায় থার্মোকলের থালা গ্লাস পড়ে থাকতে দেখা গেছে৷এমনকি জলাধারে থাকা নৌকা চালকেরাও প্রায় একই অভিযোগ তুলেছে৷পরিষেবা হীন টোলট্যাক্সের দৌরাত্ম্যে স্বভাবতই আকর্ষণ হারাচ্ছেন পর্যটকেরা৷যদিও সংস্থার দাবি মকরসংক্রান্তির কারণে কাজে নিযুক্ত শ্রমিকেরা কম আসায় এই অসুবিধা দেখা দিয়েছে৷তারা বিষয়টিতে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন৷

No comments:

Post a Comment

Post Top Ad