পথ দুর্ঘটনায় মৃত ছাত্রী,আহত ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

পথ দুর্ঘটনায় মৃত ছাত্রী,আহত ২


চাঁদনী,পূর্ব মেদিনীপুর:  পূর্ব মেদিনীপুরের তমলুক থানার মথুরি গ্রামের সুমনা গিরি (১৫) দশম শ্রেণির  ছাত্রী ও কাকুর মেয়ে কুহেলি গিরি (১৩) অষ্টম শ্রেণির ছাত্রী।দুই বোন মথুরী কল্যাণী বিদ্যা ভবন স্কুলের ছাত্রী।দুই বোন মিলে বিশ্বাসের কাছে সাইকেলে চেপে মুড়ি আনতে যাওয়ার সময় একটি মহেন্দর পিকআপভ্যান চার চাকার গাড়ি দুই বোন ও এক পথচারী রতন বেরা (৫২) কে ধাক্কা মারে।তিন জনকে তমলুক জেলা হাসপাতালে অানা হয়। সুমনা গিরিকে মৃত বলে বলা হয় ও বাকি দুইজন জেলা হাসপাতালে চিকিৎসাধীন।গাড়িটিকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং গাড়িটি একটি ফিসারির বলে জানা যায়। আরও জানা যায় যে গাড়িটি তিনি ড্রাইভার প্রশিক্ষণ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে এই দুর্ঘটনা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad