চাঁদনী: সন্ধ্যারাতে দুঃসাহসিক মোবাইল চুরির দৃশ্য ধরা পড়লো সিসিটিভি তে। রায়গঞ্জের উকিলপাড়ার বি.সি রায় সরণীতে একটি ওষুধের দোকানের শোকেসের ওপর থেকে চার্জে দেওয়া মোবাইল হাত বাড়িয়ে চিলের মত ছো মেরে নিয়ে পালালো অল্প বয়সী এক দুষ্কৃতীকারী। সিসিটিভি তে ধরা পড়লো সেই দুঃসাহসিক চুড়ির সমস্ত ঘটনা। আতঙ্কিত ব্যবসায়ীরা। অভিযোগ জানানো হয় রায়গঞ্জ থানায় তবে এখোনো মোবাইল চোর কে চিনে উঠতে পারেনি পার্শবর্তী ব্যবসায়ীরা।
রাত ৯ টা নাগাদ কর্মচারী একটু কাজে যাওয়ায় দোকানে ছিলো ব্যবসায়ীর বাবা অবসর প্রাপ্ত বিএসএফ জওয়ান অতুল সরকার। দোকানের সোকেশের ওপর ওই দামী অ্যান্ড্রয়েড মোবাইল সেট টি দেওয়া ছিল চার্জে। সাধারনভাবে ওই মোবাইলটি হাতের নাগালে পাওয়া মুস্কিল ছিল। অল্প বয়সী মুখ ঢাকা ওই চোর ধীরে ধীরে দোকানের পাশ দিয়ে আসে সবটা লক্ষ করে চলে যায়। এরপর আবার আস্তে আস্তে ফিরে এসেই চিলের মতো ছো মেরে নিয়ে চলে যায় মোবাইল সেটটি। পেছন পেছন অতুল বাবু দৌঁড়ে গেলেও খোঁজ পাননি তার। ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী অরূপ সরকার। অরূপবাবু সিসিটিভি ফুটেজ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯ টা নাগাদ রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। শহরের ব্যস্ত এলাকায় এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

No comments:
Post a Comment