নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে যা শুরু হল মুর্শিদাবাদে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2018

নেতাজীর জন্মবার্ষিকী উপলক্ষে যা শুরু হল মুর্শিদাবাদে



নেতাজী সুভাষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৩-২৭ জানুয়ারি শুরু হল কৃষি ও বিপনন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সহায়তায় জি.ডি কলেজ ময়দান মুর্শিদাবাদের সেখপাড়ায়। 
মঙ্গলবার ২৩ জানুয়ারি শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও নেতাজী সুভাষ চন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান, প্রদীপ প্রোজ্জ্বলন ও নেতাজী সুভাষ চন্দ্র বোসের জীবনী নাট্য রূপ, উদ্বোধনী সংগীত,  অতিথিদের ভাষণ ও বিভিন্ন শিল্পী দ্বারা দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নেতাজী সুভাষ মেলা ২০১৮-র শুভ সূচনা করলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামত সেখ।
প্রতিদিন থাকছে নৃত্য, সংগীত, নাটক, ক্যুইজ, বাউল গান, বসে আঁকো প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা, লোক নৃত্য-সহ নানান সাংস্কৃতিক আয়োজন।
২৭ জানুয়ারি জি. ডি. কলেজের নবীন বরণ উৎসব ও নেতাজী সুভাষ মেলায় সংগীত পরিবেশন করবেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্না শিল্পী নূপুর কাজী। 

নেতাজী সুভাষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষদিন ২৭ জানুয়ারি শনিবার বিশেষ সম্মাননা প্রদান করে সম্মানিত করা হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বিশিষ্ট গবেষক ড. গৌতম পাল ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার সহ অধিকর্তা তথা উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক-কবি ফারুক আহমেদকে। একবিংশ শতকের দৌড়গোড়ায় দাঁড়িয়ে মানবিকতা, মূল্যবোধ, সম্প্রীতি, ঐক্যবোধ, শৌর্যে ও বীর্য্যের মেলবন্ধনে নেতাজী সুভাষ চন্দ্রের ১২২ তম জন্ম শতবর্ষে শুভ সূচনা হল নেতাজী সুভাষ মেলার। ইতিমধ্যে এই মেলাকে কেন্দ্র করে সেখপাড়া এলাকার ছাত্র-ছাত্রীও মানুষের মধ্য উৎসাহও ছিল চোখে পড়ার মতো। জমে উঠল এই মেলার আয়োজন। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় এই প্রত্যয়কে সার্থক রূপ দিতে উপস্থিত থাকবেন মেলার বিভিন্নদিন জলঙ্গীর বিধায়ক আবদুর রাজ্জাক, সাগরদিঘীর বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহা, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ, ডোমকলের পৌরপিতা সৌমিক হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad