নাগরিকের রাগ কমানোর পার্ক করছে সরকার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 29 January 2018

নাগরিকের রাগ কমানোর পার্ক করছে সরকার


স্ট্রেস, জীবনের গতি বৃদ্ধি, চাহিদা আর অনুপরিবারে সঙ্গহীনতা খেকেই তৈরি হচ্ছে রাগ। একটুতেই মাথা গরম হওয়া, এক কথা একাধিকবার না বলার প্রবণতা ও একাকি বেশি বোঝা মানসিকতা নিয়ে প্রতিদিনই বড়ো হচ্ছে রাগ। এই রাগের প্রভাব সমাজে সব থেকে বেশি। তাই রাগ কমাতে উদ্যোগী হয়েছে সরকার।

রাগ কমাতে ঢাকায় তৈরি হচ্ছে পার্ক। সেখানে একঘেয়েমি আর অবসাদ কাটানোর নানা ব্যবস্থা রয়েছে। এই পার্কের নাম দেওয়া হয়েছে, ‘গোস্বা নিবারণী পার্ক’।

ঢাকায় ওসমানী উদ্যানের ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হবে। গত শনিবার এই পার্কের নির্মাণকাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান, অভিমান, গোস্বা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোস্বা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোস্বা নিবারণী পার্ক।’

নয় থেকে দশ মাসের মধ্যে পার্কটির নির্মাণকাজ শেষে হবে বলে জানিয়েছেন মেয়র। পুরো পার্কের চারদিক খোলা থাকবে। মেয়র বলেন, ‘এই পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য আলাদা জোন, শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরোনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।’

পার্কের নির্মাণকাজ উদ্বোধন শেষে মেয়র বঙ্গবাজার মোড়ে অত্যাধুনিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। ডিএসসিসি এলাকায় ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৭১টি পুলিশ বক্স তৈরি করা হচ্ছে।  শনিবার চারটির উদ্বোধন করা হয়।

এ ছাড়া চলতি বছরে ৭১টি অত্যাধুনিক টয়লেট, ১৯টি পার্কিং ও ১২টি খেলার মাঠ নির্মাণকাজ হাতে নিয়েছে ডিএসসিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান আধিকারিক খান মোহাম্মদ বিলাল, স্থপতি আরিফ আযম ও কাউন্সিলর ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad