পি চিদম্বরমের ছেলের বাড়িতে ইডি!তারপর যা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2018

পি চিদম্বরমের ছেলের বাড়িতে ইডি!তারপর যা হল



 দিল্লি ও চেন্নাইতে কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে কার্তির একাধিক বাড়িতে তল্লাশি চালাল ইডি। চেন্নাইয়ের আইএনএক্স মিডিয়া মামলার সূত্রে এই তল্লাশি অভিযান চালানো হয়।

আইএনএক্স মিডিয়া মামলায় কার্তির বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। ২০০৬ সালে যখন পি চিদম্বরম মনমোহন সিং সরকারের অর্থমন্ত্রী ছিলেন, তখন কার্তিকে  (ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড) অনৈতিক সুবিধা দিয়েছিল বলে অভিযোগ। 

কার্তির বিরুদ্ধে আরও অভিযোগ, ইডির তদন্ত শুরু হওয়ার পর তিনি তাঁর বেশকিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেন। যাতে সেগুলি ইডি অ্যাটাচ করতে না পারে এবং তদন্ত বাধাপ্রাপ্ত হয়।

প্রসঙ্গত গত বছরের ১ ডিসেম্বরও ইডি তদন্তের জন্য কার্তির একাধিক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। 

পি চিদম্বরম বলেন, “শনিবার সকালে তদন্তকারীরা হাস্যকর ভুল করে। তাঁরা দিল্লির জোরবাগে আমার বাড়িতেও তদন্ত চালাতে গিয়েছিল। তাঁরা ভেবেছিল কার্তি বোধহয় সেখানে থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad