রিং সেরেমোনি সারলেন অলকা ইয়াগ্নিকের মেয়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2018

রিং সেরেমোনি সারলেন অলকা ইয়াগ্নিকের মেয়ে



জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগ্নিক এর মেয়ে শায়েশা কপূরের ধূমধামের সঙ্গে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হলো । বহুদিন ধরেই শায়েশা অমিত দেশাই নামের একজন যুবকের সঙ্গে প্রেম করছিলেন । তার সঙ্গেই এনগেজমেন্টে হলো ওর । ১৯৮৯ সালের ফেব্রুয়ারি মাসে অলকার বিয়ে হয় নীরজ কাপূরের সঙ্গে । সেই বছরেই ওদের একমাত্র মেয়ে শায়েশা জন্মায় । অলকা বরাবর মুম্বইতে থেকেছেন। অন্যদিকে নীরজ থাকতেন শিলং-এ‚ কাজের সূত্রে । শায়েশা ওর মায়ের সঙ্গেই থাকতেন । আগে গুজব রটেছিল শায়েশা নাকি ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল বৈদ্যর সঙ্গে প্রেম করছেন। রাহুল অবশ্য ওর সঙ্গে শায়েশার সম্পর্কের কথা বরাবর অস্বীকার করেছেন। মেয়ে শায়েশা ও হবু জামাই অমিতের সঙ্গে অলকা ইয়াগ্নিক। শায়েশাকে মাঝে মধ্যেই অলকার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে দেখা যায় । গান ভালোবাসলেও শায়েশা তাঁর মায়ের মতো গানকে কেরিয়ার হিসেবে নির্বাচন করেননি। উনি হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। ছোট থেকেই শয়েশা জানে সে তার মায়ের মতো গলা পায়নি। প্রথমদিকে অলকা মেয়েকে গান বাজনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও পরে মেয়েকে নিজের পছন্দের কেরিয়ার বেছে নিতে দেন। শায়েশা এবং ওর হবু বর অমিত দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এনগেজমেন্টের বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন। শোনা যাচ্ছে ২০১৮ তেই বিয়ের পিঁড়িতে বসবেন ওরা।

No comments:

Post a Comment

Post Top Ad