মালদায় সোনারায়ের পুজো হয় মাগন করে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 15 January 2018

মালদায় সোনারায়ের পুজো হয় মাগন করে






মালদায় সোনারায়ের পুজো হয় মাগন করে
# ড. কল্যাণ চক্রবর্তী

মালদা জেলার নানান অঞ্চলে আমবাগানের মধ্যে পৌষ সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় সোনারায় পুজো। বিকেল-সন্ধ্যেয় পুজো শুরু; মাঠেই পুজো, মাঠেই ভোগ রান্নার আয়োজন। খিচুড়ি ভোগ রান্না করে সাধারণভাবে ১৪-১৫ বছরের বালকেরা। তারা পুজোও করে, তবে কোথাও কোথাও পুরোহিতকে পুজো করতে দেখা যায়। মূলত গোয়ালা-ঘোষেদের বালকেরা এই পুজো করে থাকে।  

সোনারায় পুজোয় গীত হয় এইরকম গান --
"একমুঠ সরষ্যা,দুমুঠ রাই।
ছিট্যাইতে ছিট্যাইতে বাথান যায়,
বাথানে আছে কোকিলা গাই ,কোকিলা গাই লড়েচরে ,সব রাখালরা  টঙে চড়ে। সোনারায় সোনারায়।



এ. কে গোপালন কলোনি, মৌজা - তাঁতি পাড়া, গৌড় রামকেলী এলাকার বাসিন্দা তথা গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বোটানি অনার্স পাশ করা কমল মণ্ডলের মত দেশের মাটি, মালদা শাখার গুরুত্বপূর্ণ সদস্য। সে-ও যোগ দিয়েছে সোনারায় পুজোয়। অনেক সময় দেখা যায়, গ্রামের বালকেরা মাগন করে চাল, ডাল, সব্জি, টাকাপয়সা সংগ্রহ করে। সেই দিয়েই পুজোর আয়োজন।

রাখাল বালকেরা গোরু-বাছুর হারিয়ে ফেললে একসময় সোনারায় পুজো করতো; হারানো গোঠের গোরু ফিরে আসবে এই বিশ্বাসে। সোনারায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মকর সংক্রান্তিতে। হারিয়ে যাচ্ছে এই লোকায়ত সংস্কৃতি।
@মালদা থেকে কমল মন্ডলের পাঠানো  তথ্য ও ছবি।

No comments:

Post a Comment

Post Top Ad