মাদক খাইয়ে ব্যাটারি ভ্যান নিয়ে চম্পট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 January 2018

মাদক খাইয়ে ব্যাটারি ভ্যান নিয়ে চম্পট!



নিজস্ব প্রতিনিধি,হাবড়া: কষ্টের সংসার কোন ভাবে লোন নিয়ে ও শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে ৪৬ হাজার টাকা দিয়ে সাত দিন আগে হাবড়া থানার শিমুলপুর, পারুইপাড়া এলাকার গপ্ফর আলি মন্ডল ৪৮ একটি ব্যাটারি চালিত ভ্যান কেনে।  সোমবার বিকেল পাঁচটা নাগাদ হাবড়া স্টেশন এলাকায় ভাড়া খাটার সময় দুই যুবক এসে বলে সোনা কানিয়া দর্জিপাড়া যাবে কিনা। চালক ১০০ টাকার ভাড়ার বিনিময়ে জেতে রাজি হয়।  মাঝপথে যেতে যেতে দুই যুবক জানায় তাদের একটু দেরি হতে পারে তারা একটু কাজ করে তাদের সাথে আরো চারজন ফিরবে দরকার হয় ৫০০ টাকা ভাড়া দেবে তারা।  এই বলে যেতে যেতেই বদর রোডের  পাশে একটি দোকান থেকে লাড্ডু সিঙারা ও দই কেনে খাবার জন্য। ভ্যান চালক কিছু খেতে না চাইলে পরে দই খেতে রাজি হয় আর তাতেই ঘটে বিপত্তি । তারপর থেকে শরীর খারাপ লাগতে থাকে গপ্ফরের এবং দুচোখে ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ওই দুই যুবক তাদের কাছে থাকা দুটি গাঁয়ে দেবার চাদর পেতে রাস্তার পাশে একটি বন্ধ দোকানের সামনে শুইয়ে রেখে ভ্যান নিয়ে চম্পট দেয়।
 রাত হয়ে যাচ্ছে দেখে বাড়ি ফিরছেনা তাই দেখে গপ্ফরের স্ত্রী ফোন করে জানতে চায় সে কোথায় আছে সেই সময় ওই এলাকার লোকজন ততক্ষণে তার ফোন ধরে বলে তিনি অসুস্থ তাড়াতাড়ি চলে আসুন। বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। এবং রাতেই হাবড়া থানায় অভিযোগ দায়ের করে। 
কি করবে বুঝতে পারছেনা এই পরিবার।  ভ্যান ফিরে পাবার আশায় পুলিশের ওপর আস্থা নিয়ে কোন রকম বেঁচে আছে তিনি।
পুরো ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ। তবে হাবড়া শহরে সিসিটিভি থাকা সত্বেও এখোনো কোন ব্যাবস্থা নিতে পারেনি পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad