মহিলা কলেজে বিক্ষোভ! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2018

মহিলা কলেজে বিক্ষোভ! কেন?



৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা,কলেজ কর্তৃপক্ষের  সিদ্ধান্তের বিরোধিতা করে ও পরীক্ষায় বসতে দেবার দাবি জানিয়ে বুধবার কলেজের গেটে তালা ঝুলিয়ে কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলো তৃতীয় বর্ষের প্রায় ১৫০০ ছাত্রী।ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর ওমেন্স কলেজে।সূত্রের খবর,কৃষ্ণনগর ওমেন্স কলেজে বুধবার থেকে শুরু হয়েছে তৃতীয় বর্ষের টেস্ট পরীক্ষা।কলেজ ছাত্রীদের অভিযোগ,প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষে কোনোদিনই ঠিক মতন ক্লাস নিতেন না অধ্যাপকরা।অভিযোগ,তৃতীয় বর্ষে ছাত্রীদের কলেজের তরফে বলা হয়েছিল যে কলেজ না আসলেও চলবে।কিন্তু গত সাতদিন আগে হঠাৎ কলেজ কতৃপক্ষ জানায় যে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা।এই ঘটনায় ব্যাপক সমস্যায় প্রায় ১৫০০ ছাত্রী।তাদের অভিযোগ,মাত্র ১২ জন ছাত্রী পরীক্ষায় বসতে পারছে,বাকি সিংহ ভাগ ছাত্রীর ভবিষ্যৎ এখন ঝুলে রয়েছে কলেজ কতৃপক্ষের সিদ্ধান্তের ওপর।আর তাই বুধবার থেকে কলেজ গেটে তালা লাগিয়ে কলেজের সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রীরা।তাদের দাবি কলেজ কতৃপক্ষ তাদের সিদ্ধান্ত বদল না করলে এই বিক্ষোভ চলবে।যদিও এই বিষয়ে কলেজ কতৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad