পড়ুন সুভাষ চন্দ্র বসুর ঐতিহাসিক কাহিনী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 January 2018

পড়ুন সুভাষ চন্দ্র বসুর ঐতিহাসিক কাহিনী


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর নাতি চন্দ্র বসু ভারতবর্ষের প্রধান মন্ত্রী কাছে লিখিত ভাবে দাবি করেছেন যে নেতাজী জন্ম জয়ন্তীকে দেশ প্রেম দিবস হিসেবে ঘোষনা করা হোক।তবে জানেন কি সেই নেতাজীর জন্ম স্থান কোথায়? কিভাবে আছে সেই স্থান আর সেই জন্ম স্থানে গেলে কি কি দেখতে বা জানতে পারবেন তাহলে চলুন পাশের রাজ্য উড়িষ্যা কটকে নেতাজীর জন্ম স্থানে যাওয়া যাক।

২৩ শে জানুয়ারি ১৮৯৭ সাল। সালটা ভুলে গেলেও, দিনটি ভোলে না দেশের মানুষ।২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। আর এই জন্মদিবসকে ঘিরে ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু করে স্কুল, কলেজ,অফিস, আদালত সর্বত্র দেশের ফ্লাগ উত্তোলন করা হয়। সঙ্গে থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।পাশাপাশি উড়িষ্যার কটকে নেতাজির জন্মস্থান দেখা ঘিরে থাকে মানুষের ভিড়।নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন শ্রেষ্ঠ বীর যোদ্ধা। তাঁর পরিচালনায় চলত দেশের বিপ্লবীরা।সেইসময় ব্রিটিশরা তাঁকে জেলে কয়েদি করে রাখলেও আটকাতে পারেনি তাঁর দেশপ্রেমকে।আটকাতে পারেনি তাঁর কাজকে।তিনি নিজেকে দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তাই তিনি চিরস্মরণীয়। উড়িষ্যার কটকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা সেইসমস্ত দুর্লভ সামগ্রী, ও নেতাজি বন্দী হয়ে থাকা  জেলখানা,যেখানে তিনি দেশের উদ্দেশ্যে বার্তা পাঠাতেন সেই ঘর, এছাড়া তাঁর গায়ে পড়া ড্রেস, জুতো, টুপি সমস্ত সামগ্রী খুবই যত্ন সহকারে তুলে রেখেছেন উড়িষ্যা সরকার। সেই স্থানকে দেখার জন্য কলকাতা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে সাধারণ মানুষরা।শিশু থেকে বৃদ্ধ সমস্ত বয়সী ছুটে আসছে নেতাজির জন্মদিনে নেতাজির গায়ের গন্ধ কিছুটা পাওয়ার জন্য। তারা মনে করে একমাত্র কটকেই আছে তাঁর গন্ধ মাখা পরিবেশ।


বাঙালি থেকে অবাঙালী বিভিন্ন পরিবারের   বাবা মায়েরা তাদের সন্তানকে  নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে পরিচয় করাতে একমাত্র উড়িষ্যার কটকের জন্মস্থানকেই কেন্দ্রবিন্দু মনে করে ফলে সন্তানদের তাঁর সঙ্গে পরিচয় করাতেই প্রতিবারের মত নিয়ে চলে আসে উড়িষ্যায়।নেতাজির জন্মস্থান দেখতে আসা কলকাতার যুবক কৌস্তুভ পাল বলেন, তিনি কর্মসূত্রে কটকে আসার দরুণ কটকে সুভাষ চন্দ্র বসুর জন্মস্থান দেখতে আসেন এবং এখানে এসে তিনি অনুভব করেন প্রতিটি মানুষকেই নেতাজি সম্পর্কে জানতে হলে এখানে আসতে হবে। এখানে আসলেই বোঝা যাবে তিনি দেশের জন্য, আমাদের জন্য কি কি করেছেন।যদি কটকে নেতাজির জন্মস্থানে না আসতে পারেন তাহলে জীবনে এরথেকে দু:খের কিছু হবে না।তাঁর জন্মস্থানে যে এক অদ্ভুত আকর্ষণ আছে তা কৌস্তুভ বাবুর কথাতে স্পষ্ট।আর এই নেতাজীর জন্ম স্থান মিউজিয়ামে এলে আপনি নেতাজী সম্পর্কে অনেক অজানা তথ্য ছবি চিঠি দেখতে পাবেন আর অনুভব করতে পারবেন। আর নেতাজী জন্ম স্থানের মিউজিয়ামটিকে উড়িষ্যা সরকার অতন্ত যত্ন সহকারে সংরক্ষন করে রেখেছেন। আর নেতাজীর জন্ম দিনেএই মিউজিয়ামটিকে সাজানো হয় পাশাপাশি নেতাজীর পরিবারের সব সদস্যরা হাজির হন।

No comments:

Post a Comment

Post Top Ad