হাতির তান্ডবে ক্ষতির মুখে গ্রামবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 January 2018

হাতির তান্ডবে ক্ষতির মুখে গ্রামবাসী



চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: হাতির হানায় আবারও ক্ষতির সম্মুখীন হলো পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার  কয়েকটি গ্রামের অধিবাসীরা। গত কয়েক দিন ধরে শালবনির সোনাকোড়া ও তার পার্শ্ববর্তী গ্রামে কিছু গুলি  হাতি ঘোরাঘুরি করছে। গতকাল রাতে প্রায় ৪০টি হাতির একটি দল সোনাকোড়া গ্রামে  চারটি  বাড়িতে হামলা চালিয়ে বাড়ি গুলিতে ভাঙচুর চালায়। সেই সঙ্গে বাড়িতে থাকা প্রায় ৩০ বস্তা  ধান খেয়ে নেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় অধিবাসীরা। জলসেচের জন্য  ব্যবহার হওয়া একটি  পাম্প হাউসও ভেঙে দেয় হাতির দল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বারে বারে  বন দফতরের কাছে  হাতি তাড়ানোর জন্য আবেদন করেও কোন সুরাহা না হওয়ায় বনদফতরের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ক্ষতিপূরণের  দাবি জানান তাঁরা।

No comments:

Post a Comment

Post Top Ad