চাঁদনী,মহিষাদল: হাত পা বাঁধা অবস্থায় এক নগ্ন যুবকের দেহ উদ্ধার করা হল পুকুর থেকে। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদল থানার মাশুড়িয়াতে। পুলিশ দেহটি উদ্ধার করে।
মঙ্গলবার কিছুক্ষণ আগে এলাকার মানুষ কাজের জন্য জমিনে গেলে দেখতে পায় পুকুরের ধারে এক যুবকের হাত, পা বাঁধা ও নগ্ন অবস্থা পড়ে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হল পুলিশ দেহটি উদ্ধার করে। যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২ বছর। মহিষাদল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জমিনের মাঝে ফাঁকা জায়গা হওয়ায় দুষ্কৃতীকারীরা ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস জানান, ঘটনার খবর পেয়ে প্রতিনিধি পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:
Post a Comment